কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্লাস্টিক পলিথিনের ব্যবহার পারিবারিক অবস্থান থেকে কমাতে হবে



 প্লাস্টিক পলিথিন দূষণ প্রতিরোধে এক গণশুনানি মঙ্গলবার(২২এপ্রিল) বেলা ১১ টায় সাতক্ষীরার  শ্যামনগর উপজেলাপরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে ।
বেসরকারি সংস্থা রূপান্তরের আয়োজনে  অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুন।
জার্নালিজম ফর সুন্দরবন সাতক্ষীরার সভাপতি মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল মনির,রূপান্তরের প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া,  উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সাংবাদিক অনাথ মন্ডল, উৎপল মন্ডল, সুলতান শাজাহান, ফয়সাল আহমেদ, জুবায়ের মাহমুদ, রুহিত কুমার মন্ডল।

গণশুনানিতে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী ১৫০ জন নারী পুরুষ অংশ নেন।

সুন্দরবন বেষ্টিত নদীগুলোতে যাতে কোনো ধরনের প্লাস্টিক ও পলিথিন ফেলা না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়। এছাড়া হাটবাজার গুলোতে ডাস্টবিন স্থাপন, পলিথিন ব্যবহার কমাতে পারিবারিক অবস্থান থেকে শুরু করতে সকলে ঐকমত পোষন করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত অংশগ্রহণকারিদের পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।


Tag
আরও খবর