কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পানি নিরাপত্তায় কালিঞ্চি খাল পুনঃখনন উদ্বোধন

পানি নিরাপত্তায় কালিঞ্চি খাল পুনঃখনন উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার(২৯ এপ্রিল)  সাতক্ষীরার শ্যামনগরের কালিঞ্চি খাল পুনঃখনন প্রকল্পের  উদ্বোধন করা হয়েছে।
 খাল পুনঃ খনন কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ  রনি খাতুন ।

 ইসলামিক রিলিফ বাংলাদেশের বাস্তবায়িত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মিরাজ হোসেন খান, ইসলামিক রিলিফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তালহা জামাল, হেড অব প্রোগ্রামস এনামুল হক, রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু প্রমুখ।  

 জানা যায় প্রায় ২ হাজার ৩০০ ফুট দীর্ঘ, উপরের দিকে ৬১ ফুট এবং নিচের দিকে ৪০ ফুট প্রশস্ত এই খালটি ওয়ার্ড ও ইউনিয়ন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ের অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় চিহ্নিত করা হয় এবং  উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত অনুমোদন লাভ করে।  ৩০ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন করা হবে স্থানীয়দের সহায়তায়। খালটি খনন হলে ১০ হাজারের বেশি মানুষ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। খালের উপর একটি কাঠের সেতু নির্মিত হলে দুই পাশের জনগণের যাতায়াত ও সংযোগও সহজ হবে।
ছবি- শ্যামনগর কালিঞ্চি খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন।  

Tag
আরও খবর