কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা

রনজিৎ বর্মন শ্যামনগর  উপজেলা প্রতিনিধি  ঃ  সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 দিবসটি উপলক্ষে ওয়াটারএইড ও রুপান্তর এর উদ্যোগে বুধবার(২৮মে) শ্যামনগর অফিসার্স ক্লাবের হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়। এর পূর্বে বিশ্ব মাসিক স্বাস্থ্য বিধি দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র‌্যালী বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন বলেন, সামাজিক কুসংস্কার হটিয়ে আজ সকলে সচেতন বলে পিরিয়ডজনিত রোগে আক্রান্তের হার কমে এসেছে। এমন অনুষ্ঠানে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহন নিশ্চিতভাবে আয়োজনের মুল উদ্দেশ্যকে সফল করবে।

এসময় দিবসের গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিনা হাবিবুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল মনির প্রমুখ।

রুপান্তরের ম্যানেজার তসলিম আহমেদ সরদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীর পাশপাশি কর্মজীবী নারীরাও বক্তব্য রাখেন।

ছবি ঃ বিশ্ব মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও মোছাঃ রনী খাতুন।


Tag
আরও খবর