কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও রণী খাতুন

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার সকালে (৩০জুন)  বিনামূল্যে প্রায় তিনহাজার কৃষকের মাঝে  ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্তরে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে কৃষকদের কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।

শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১২টি ইউপির ২ হাজার ৮শত কৃষকের মাঝে মাথা পিছু ৫ কেজি বীজ ধান ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে জানান উপজেলা কৃষি অফিস। বিতরণকৃত বীজধানের জাতের মধ্যে রয়েছে ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৫২, ব্রি ধান-৭৫, ব্রি ধান-৮৭, ব্রি ধান-৯৩, ব্রি ধান-৯৫, বিনা ধান-৭, বিনা ধান-১৭।

উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী  আব্দুস সামাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী আরিফুল হক, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ প্রমুখ। 


Tag
আরও খবর