কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে দাখিলে দুটি মাদ্রাসা থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি

শ্যামনগরে দাখিলে দুটি মাদ্রাসা থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি


রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুটি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান জানান শূণ্য পাশ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান দুটি হল বি,এস,ডি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা ও নুরনগর মহিলা দাখিল মাদ্রাসা।


বি,এস,ডি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থী ছিল ১৯ জন এবং অকৃতকার্য ১৯ জন ও নুরনগর মহিলা দাখিল মাদ্রাসায় মোট দাখিল পরীক্ষার্থী ছিল ১৮ জন এর মধ্যে অংশগ্রহণ করে ১৫ জন। অনুপস্থিত ছিল ৩ জন। অংশগ্রহণকারী ১৫ জনের মধ্যে কোন শিক্ষার্থী পাশ করেনি। 


উপজেলা একাডেমিক সুপারভাইজার আরও জানান দাখিল পরীক্ষায় মোট এ+প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০১০ জন। মোট পাশ করেছে ৪৮৮ জন। এফ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৮৬ জন। শতভাগ পাশ প্রতিষ্ঠান একটি। শতভাগ পাশ প্রতিষ্ঠানটি হল বিড়ালহ্মী মহিলা দাখিল মাদ্রাসা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৩ জন ও পাশও ২৩ জন।


এ+প্রাপ্ত প্রতিষ্ঠান গুলি হল গাবুরা দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা এ+ প্রাপ্তের সংখ্যা ৩ জন, পাতাখালি ফাজিল মাদ্রাসা ২ জন, বিড়ালাহ্মী মহিলা দাখিল মাদ্রাসায় ১ জন, জয়নগর আমিনিয়া ফাজিল মাদ্রাসায় ২ জন ও চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসায় ১ জন। 



Tag
আরও খবর