কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “বাঘের সংখ্যা বৃদ্ধি,সুন্দরবনের সমৃদ্ধি” এ প্রতিপাদ্যাকে সামনে নিয়ে মঙ্গলবার(২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সাতক্ষীরারেঞ্জ, সুন্দরবন পশ্চিম বনবিভাগ খুলনার আয়োজনে চিত্রাঙ্কন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের চারটি ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা সহ অন্যান্যদের অংশ গ্রহণে বিকাল তিনটায় সকল কর্মসূচি বাস্তবায়িত হয়।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী। প্রধান অতিথি সুন্দরবনে বাঘের গুরুত্ব ও সুন্দরবন সুরক্ষা বিষয়ে বক্তব্য রাখেন।

বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান সহ অন্যান্য ষ্টেশন কর্মকর্তাবৃন্দ,বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালিত।



Tag
আরও খবর