কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

শ্যামনগরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “আদিবাসী জনগণ এবং কৃত্তিম বুদ্ধিমত্তা অধিকার রক্ষা, ভবিষ্যৎ গঠন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শ্যামনগর উপজেলায়  শনিবার(৯ আগষ্ট) কারিতাস খুলনা অঞ্চলের সহায়তায় সাতক্ষীরার শ্যামনগর মুন্ডা আদিবাসী জনগণের বাস্তবায়নে ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনাসভা ও আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালী শেষে শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা। 

সামসের সভাপতি মি. গোপাল মুন্ডার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিতাস শ্যামনগরের প্রোগ্রাম অফিসার ড.শান্তনু রায়, রমজাননগর ইউপির প্যানেল চেয়ারম্যান দিপালী গায়েন, ইউপি সদস্য মোঃ সালাম গাজী, আসমা খাতুন,  সামসের কর্মকর্তা পুষ্প রানী প্রমুখ।

কারিতাস শ্যামনগর অফিসের মাঠ কর্মসূচি বাস্তবায়নকারী কর্মকর্তা হরিদাশ মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তরা আদিবাসী সংস্কৃতি, আদিবাসীদের ভূমির অধিকার, স্বাস্থ্যগত,শিক্ষা বিষয় সহ অন্যান্য বিষয় তুলে ধরেন।

ছবি- শ্যামনগর রমজাননগর কারিতাসের আয়োজনে আদিবাসী দিবসের র‌্যালী।




Tag
আরও খবর