কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে অনুদান প্রদান

সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে অনুদান প্রদান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির উদ্যোগে সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় আত্নসর্মপণকারী হরিণ শিকারীদের মাঝে শিক্ষা ও চিকিৎসা বাবদ বিশেষ অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার(১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে ১৫ জন আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।

সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে বিশেষ অনুদান বিতরণ করেন সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা হাবিবুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, বনবিভাগের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

অতিথিবৃন্দ বক্তব্যে বলেন সুন্দরবনেরর জীববৈচিত্র্য রক্ষায় যারা অতীতে হরিণ শিকার করলেও এখন ভূলটা বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন তাদেরকে পুর্নবাসন ও স্বাবলম্বী করার লক্ষে এ ধরনের অনুদান প্রদান করা হচ্ছে। শিক্ষা ও চিকিৎসাখাতের সহায়তা 

তাদের পরিবারকে নতুন ভাবে গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা ব্যক্ত করেন। বক্তারা সুন্দরবন সম্পদ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার কথা বলেন।

আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মধ্যে গাবুরা এলাকার আনায়ারুল ইসলাম বলেন অতীতের ভূল থেকে শিক্ষা নিয়ে আমরা আর কখনও বন্য প্রাণী শিকার করব না এবং এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে আত্নসর্মপনকারী হরিণ শিকারীদের মাঝে অনুদান প্রদান ।



Tag
আরও খবর