কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

উপকূলীয় শ্যামনগরে সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

 রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক সাতক্ষীরার

 শ্যামনগর উপজেলার সুন্দরবন  উপকূলের সীমান্তবাসীর জন্য ব্যবস্থা করলেন সুপেয় পানির প্রাপ্তি । 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শ্যামনগর উপজেলার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিজিবি কর্তৃক নির্মিত সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি পানির প্লান্ট উদ্বোধন পরবতী সময়ে ৮০ জন অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন । ১২০ জন রোগাক্রান্তদের মাঝে প্রদান করা হয় স্বাস্থ্য সেবা। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম এই স্বাস্থ্যসেবা পরিচালনা করেন।

 নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, জনসংযোগ কর্মকতা মোঃ শরিফুল ইসলাম, যশোর রিজিওনাল কমান্ডার মোঃ ইয়াসির জাহান হোসেন, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরী।

 এসময় বিজিবি মহাপরিচালক মোঃ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় ভূমিকা রাখবেন তাই নয়, সীমান্তবাসীর সেবায় সাধ্যমত ভূমিকা রাখতে সচেষ্ট থাকবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক আশরাফ আরো বলেন, দেশের মানুষের সেবায় বিজিবি দেশবাসীকে সাথে নিয়ে সবসময় কাজ করে যাবেন।

 এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মুনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মইনুল ইসলাম, শ্যামনগর উপজেলা নিবাহী অফিসার রণী খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন,শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম প্রমূখ। উপকূলবাসী এই সকল সেবা পেয়ে  বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে জানানো হয় লবণাক্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি পেতে নির্মাণ করা হয়েছে সুপেয় পানির প্লান্ট।

ছবি- শ্যামনগর সীমান্তবতী কৈখালী সুপেয় পানির প্লান্ট উদ্বোধন করছেন বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।




Tag
আরও খবর