কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০ টায়,সিএমসি মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর। 

 ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বকারী মোঃ গোলাম কিবরিয়ার  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সাংবাদিক রনজিত বর্মন,  উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, ইয়ুথ ফর দ‍্য সুন্দরবনের ট্রেনিং ফ‍্যাসিলেটর খালিদ লামি, আহবায়ক আশিকুর রহমান, আহবায়ক রুহানি, সদস‍্য মুন্না, রায়হান, আরিফা প্রমুখ।

কর্মশালায় সুন্দরবন সংলগ্ন এলাকার বনজীবিদের প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব, বর্জ্য ব্যবস্থাপনা, বিকল্প ব্যবহারযোগ্য উপকরণ, এবং টেকসই জীবিকা গঠনের উপায় নিয়ে মাল্টিমিডিয়া ভিত্তিক বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচকরা বলেন, সুন্দরবন ও উপকূলের জীববৈচিত্র্য রক্ষায় পলিথিন ও প্লাস্টিক দূষণ একটি বড় হুমকি। তাই বনজীবিদের সচেতনতা বৃদ্ধি ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।

কর্মশালায় উপস্থিত ছিলেন স্থানীয় বনজীবি প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

বক্তারা পলিথিন ব্যবহার কমানো, পুনঃব্যবহারযোগ্য উপকরণের প্রচার এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। শেষে সবাই সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

ছবি- শ্যামনগর নীলডুমুর পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবিদের দক্ষতা উন্নয়ন কর্মশালা।



Tag
আরও খবর