কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন

লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন 

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নের লক্ষ্যে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ।

সোমবার(২৭ অক্টোবর) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্স কর্তৃক আয়োজিত প্রধান কার্যালয়ে জেটএসপি প্রকল্পের আওতায় শিক্ষক রনজিৎ  কুমার বর্মনের সভাপতিত্বে ওরিয়েন্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে লবণ সহিষ্ণু ধানবীজের ভূমিকা, উৎপাদন কৌশল, সংরক্ষণ পদ্ধতি এবং স্থানীয়ভাবে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার উপায় সম্পর্কে বক্তব্য রাখেন লিডার্স’র হেড অব অ্যাকাউন্টস রায়হান কবির, প্রকল্পের টিম লিডার অসিত মণ্ডল, ব্লু কার্বন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন, প্রকল্প সমন্বয়ক জয়দেব জোয়ারদ্দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস। 

অনুষ্ঠানে বক্তরা বলেন, উপকূলীয় অঞ্চলের কৃষকদের প্রতিনিয়ত লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও অনাবৃষ্টি সমস্যার সাথে লড়াই করে টিকে থাকতে হয়। এই পরিস্থিতিতে লবণ সহিষ্ণু ধানবীজ চাষ স্থানীয় কৃষকদের জন্য আশীর্বাদস্বরূপ হবে। এটি শুধু খাদ্য নিরাপত্তাই নয়, কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতাও নিশ্চিত করবে।

ছবি- শ্যামনগরে লবন সহিষ্ণু ধানবীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক ওরিয়েন্টেশনে বক্তব্য রাখছেন শিক্ষক রনজিৎ বর্মন।



Tag
আরও খবর