কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে এবি পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর)। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্যামনগর উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নির্বাচনী রোড-শো অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৬টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।

আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রধান অতিথি ছিলেন পার্টির ভাইস-চেয়ারম্যান লে. কর্নেল হেলাল উদ্দিন (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, সাতক্ষীরা জেলা আহ্বায়ক মোঃ আলমগীর হুসাইন, যুগ্ম আহ্বায়ক আসিফ মোহাম্মাদ উল্লাহ, জেলা সদস্য সচিব জিএম সালাউদ্দিন শাকিল, যুগ্ম সদস্য সচিব শেখ আবিদ হোসেন ও সদস্য মোঃ শাহিন আলম।

এ সময় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনে এবি পার্টির নীতি, আদর্শ ও জনকল্যাণমূলক পরিকল্পনা জনগণের মাঝে তুলে ধরেন। তারা জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

নির্বাচনী রোড-শো চলাকালে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শ্যামনগর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে পথসভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।


Tag
আরও খবর