কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

শ্যামনগরে অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনীতে অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করায় বৃহস্পতিবার(৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা রহয়েছে।


উপজেলা মৎস্য অফিস সুত্রে প্রকাশ, অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া রপ্তানির উদ্দেশ্যে প্রসেসিং করার অপরাধে উপজেলার বুড়িগোয়লিনী ইউপির দাতিনাখালী গ্রামের আবু তোয়েব মোড়লের ছেলে সোহানকে(২৭) ভ্রাম্যমান আদালতে কুড়ি হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রসেসকৃত সফটসেল কাঁকড়া বিনষ্ট করা সহ মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান, বুড়িগোয়ালিনী নৌথানার অফিসার ইনচার্জ  ওহিদুজ্জামান,উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন বলেন, খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এর বিধান অনুযায়ী অনুমোদন ছাড়াই সফটসেল কাঁকড়া প্রসেসিং করা অপরাধ। তিনি আরও বলেন অভিযানে প্রতিষ্ঠানকে সতর্ক করা এবং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়।

তবে নিয়ম বর্হিভূত এমন প্রতিষ্ঠান গুলির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

ছবি- শ্যামনগরে অনুমোদনবিহীন সফটসেল কাঁকড়া প্রসেসিং করার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা সহ বিনষ্টকৃত কাঁকড়া।

Tag
আরও খবর