কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  সাতক্ষীরা-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামান শ্যামনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ লিফলেট বিতরন ও গণসংযোগ করেছেন।

মঙ্গলবার(১১ই নভেম্বর)  সকাল ৮টা থেকে উপজেলার সোনারমোড় মৎস আড়ৎ ও সোনার মোড় বাজারে লিফলেট বিতরন ও জনসংযোগ করেন, এরপর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আজম মনিরের পিতা বিএনপি'র প্রতিষ্ঠাকালীন উপজেলা সভাপতি মরহুম নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এবং বিকাল ৪টায় শ্যামনগর উপজেলা সদরের বাজারে লিফলেট বিতরন ও জনসংযোগ করেন। 

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির  সহ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম খান, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য জিএম লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য  সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহি মুন্না, পৌর বিএনপির সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, উপজেলা বিএনপির অন্যতম নেতা জহুরুল হক আপ্পু,সদস্য সচিব শামসুদ্দোহা টুটুল,পৌর বিএনপি নেতা আব্দুল হামিদ, শ্যামনগর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শফিকুল ইসলাম দুলু, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক গাজী নুরুজ্জামান, সদস্য সচিব আবুবক্কর সিদ্দিক, তাতীঁ দলের সদস্য সচিব শাহিনুর ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান ফরিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক  যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম,ঈশ্বরীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান সোহাগ প্রমুখ।

ছবি- শ্যামনগরে ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের লিফলেট বিতরণ ও গণসংযোগ



Tag
আরও খবর