কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন

শ্যামনগরে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি: সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে সাতক্ষীরার শ্যামনগর  উপজেলায় তিনদিন ব্যাপী পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

 সোমবার(৮ ডিসেম্বর ) শ্যামনগর উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদাররকরণ প্রকল্পের  বাস্তবায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ৮  থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী সচেতনতা মূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

প্রশিক্ষণে ভার্চুয়াল বক্তব্য রাখেন বারটানের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) হায়দার জাহান ফারাস। তিনি তার বক্তব্যে পুষ্টি বিষয় ও লবণাক্ত পানির বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।

বারটান প্রধান  কার্যালয়ের ঊর্ধ্বতন   বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সামসুজ্জোহার তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপসহকারী কৃষি কর্মকর্তা , ইমাম, পুরোহিত, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, সাংবাদিক, মৎস্য কর্মী , স্বাস্থ্য  অধিদপ্তরের কর্মী সহ এন জি ও কর্মী অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণের প্রথম দিনে বারটানের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ সামসুজ্জোহা ও উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা  খাদ্য, পুষ্টি, ফলিত পুষ্টি , খাদ্য প্রক্রিয়াকরণ , খাদ্য সংরক্ষণ, স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে নানা বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও মৎস্য অধিদপ্তর, প্রাণীসম্পদ অধিদপ্তর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের  প্রশিক্ষকগণ প্রশিক্ষণ প্রদান করবেন বলে জানা যায়।

ছবি- শ্যামনগরে পুষ্টি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ উদ্বোধন


Tag
আরও খবর