কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনের হরিণ লোকালয়ে পর বনবিভাগ কর্তৃক সুন্দরবনে অবমুক্ত

সুন্দরবনের হরিণ লোকালয়ে পর বনবিভাগ কর্তৃক সুন্দরবনে অবমুক্ত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে চলে আসা একটি হরিণ উদ্ধার করেছে বনবিভাগ সদস্যবৃন্দ। পর হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বনবিভাগ ও ভিটিআরটি সুত্রে প্রকাশ বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে খোলপেটুয়া নদী পার হয়ে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন দ্বীপ ইউনিয়ন গাবুরার দৃষ্টিনন্দন প্রকল্পের নদীর চরে চলে আসে। স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে সংবাদ দিলে পরবর্তীতে হরিণটি কৌশলে উদ্ধার করে বনবিভাগ সুন্দরবনের কলাগাছিয়ায় অবমুক্ত করেন।

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন সকালে সুন্দরবন থেকে একটি মেয়ে হরিণ নদী পার হয়ে লোকালয়ে গাবুরার দৃষ্টি নন্দন প্রকল্পে চলে আসে পর বনবিভাগ, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দের অংশ গ্রহণে উদ্ধার করে হরিণটি প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ অবস্থায় সুন্দরবনের কলাগাছিয়া অবমুক্ত করা হয়। তিনি বলেন ধারণা করা হচ্ছে বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে এসেছে। অবমুক্তকালে উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ, কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ইনচার্জ ফরেষ্টার শিবেন মজুমদার, সিপিজি ও ভিটিআরটি সদস্যবৃন্দ।

ছবি- সুন্দরবন সাতক্ষীরারেঞ্জে লোকালয়ে চলে আসা হরিণটি উদ্ধার পূর্বক সুন্দরবনে অবমুক্ত।




Tag
আরও খবর