কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার (৩ জানুয়ারী) সকালে সাতক্ষীরার শ্যামনগর  উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। প্রধান অতিথি বক্তব্যে জাতীয় সমাজসেবা দিবসের তাৎপর্য তুলে ধরেন।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ সুব্রত কুমার বিশ^াস, শ্যামনগর থানার ওসি(তদন্ত) মোঃ পিয়ার উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, রিপোর্টাস ক্লাব সভাপতি এসকে সিরাজ, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মানবসেবায় বিশেষ অবদান রাখার জন্য সিডিওকে ও শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজকর্মী হিসাবে আনোয়ারা পারভীনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে জাতীয় সমাজসেবা দিবসে প্রধান অতিথি ইউএনও শামসুজ্জাহান কনক সম্মাননা স্বারক প্রদান করছেন সিডিওকে।  




Tag
আরও খবর