সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ হাসপাতাল ও শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনার কর্মকর্তার পুরস্কার পেল শ্যামনগর হাসপাতাল
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মকর্তার পুরস্কার পেল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামনগর।
সাতক্ষীরা জেলা সিভিল সার্জন অফিসে মাসিক সমন্বয় সভায় জানুয়ারীর ১ তারিখ সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে ডাঃ মোঃ জিয়াউর রহমানকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। জেলা সিভিল সার্জন অফিসার ডাঃ মোঃ আব্দুস সালামের নিকট থেকে সম্মাননা স্বারক গ্রহণ করেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক আরিফ বিল্লাহ, পরিসংখ্যানবিদ অপর্ণা কর্মকার, এমটিইপিআই শেখ মেফতাউল হক। পুরস্কার প্রাপ্তিতে উপজেলা প্রশাসন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছেন।
ছবি- সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ হাসপাতাল ও শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনার কর্মকর্তার পুরস্কার গ্রহণ করছেন ডাঃ মোঃ জিয়াউর রহমান।
১০ ঘন্টা ৪৮ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৪ দিন ১৩ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে