কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান

শ্যামনগর  কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলের শুভেচ্ছা প্রদান

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ ৫৪তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সাতক্ষীরার 

 শ্যামনগর উপজেলার কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল তৃতীয় স্থান অধিকার করায়  রবিবার(১ ফেব্রুয়ারী) সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

উপজেলা পরিষদ হল রুমে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন, উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, কাঁঠালবাড়ীয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্যা প্রমুখ।

জানা যায় জানুয়ারী মাসের ৬ তারিখ থেকে বালিকা ক্রিকেট দল উপজেলা, জেলা, খুলনা বিভাগে চ্যাম্পিয়ন ও বরিশাল বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে  চুড়ান্ত চারটি দলের মধ্যে স্থান করে নেয়। এ পর্বে সকলে সকলের সাথে তিনটি খেলার সুযোগ পায়। কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দল একটি খেলায় জয়লাভ করে তৃতীয় স্থান লাভ করে। বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন দশম শ্রেণির ছাত্রী মারিয়া সুলতানা তৌহি।

ছবি- শ্যামনগর কাঁঠালবাড়ীয়া এজি বিদ্যালয়ের বালিকা ক্রিকেট দলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করল উপজেলা প্রশাসন।




Tag
আরও খবর