কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসমাবেশ

শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসমাবেশ

সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার

শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ॥ সাতক্ষীরার শ্যামনগরে ধানের শীষের প্রার্থী জয়ী হলে এবং কেন্দ্রে বিএনপি সরকার গঠন করলে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিনত করার ঘোষনা দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির। সোমবার(৯ ফেব্রুয়ারী) বিকালে নকিপুর সরকারি হরিচরণ পাইলট হাই স্কুল মাঠের জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আরও বলেন উপকুলবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য শ্যামনগরে ২৫০ শয্যা হাসপাপতাল নির্মান করা হবে। এছাড়া প্রাকৃতিকভাবে পরিবেশ সৃষ্ট থাকার সুযোগে শ্যামনগর সংলগ্ন পাঁচ নদীর মোহনায় সামুদ্রিক বন্দর গড়ে তোলা হবে।

বিএনপি মনোনীত প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে ১২ ফেব্রুয়ারী ভোট দেয়ার আহবান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির এ নেতা আরও বলেন, উপকুলীয় জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে শ্যামনগরে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ শ্যামনগর সরকারি মহসীন কলেজকে বিশ্ববিদ্যালয়  উন্নীত করা হবে। 

প্রধান অতিথির বক্তেব্যে হুমায়ুন কবির আরও বলেন বাংলাদেশ কোন বিশেষ সম্প্রদায় বা গোষ্ঠীর না। ধানের শীষের পক্ষে ভোট বিপ্লব হলে সকলকে নিয়ে দেশ পুনগর্ঠন করবেন তারেক রহমান। 

সভাপতির বক্তব্যে বিএনপি প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান বলেন, সকল ধর্ম ও বর্ণের মানুষের স্বার্থ রক্ষার তিনি অঙ্গীকারাবদ্ধ। শ্যামনগরের জনগন নির্বাচিত করলে শ্যামনগরে মিনি এয়ারপোর্ট স্থাপনসহ তরুন ও যুব সমাজের অর্থনৈতিক সম্মৃদ্ধি অর্জনে নানামুখী কর্মপরিকল্পনার বাস্তবায়ন ঘটাবেন। অত্যাচারী ব্যক্তির বিরুদ্ধে তার বলিষ্ট ভুমিকা থাকবে- দাবি করে তিনি আরও বলেন দলের কোন নেতা-কর্মী অত্যাচারী বা দখলবাঁজিতে জড়িত হলে তিনি মজলুমের পক্ষে অবস্থান নিয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন। 

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা সাদেক আলী খান, সাতক্ষীরা জেলা বিএনপি আহবায়ক রহমতউল্লাহ পলাশ জেলা বিএনপি নেতা ও জজ কোর্টের পিপি এ্যাডঃ আব্দুস সাত্তার প্রমুখ।

ছবি ঃ শ্যামনগরে জনগনের মধ্যে যেয়ে বক্তব্য রাখছেন বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামান। 



Tag
আরও খবর