কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা

শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সোমবার(২৭ এপ্রিল) যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে যুব নেতৃত্ব বিকাশে দলিতের বাস্তবায়নে যুব নেটওয়ার্ক গঠন উপলক্ষে সভার আয়োজন করা হয়।

ইয়ুথ শেয়ার নেট প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকায় তরুণ ও তরুনী,শিক্ষার্থী,যুব সদস্য,যুব ক্লাব সদস্যদের অংশ গ্রহণে সভায় যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে মৌলিক ধারণা,শারীরিক স্বায়ত্ব শাসন,ব্যক্তিগত নিরাপত্তা,সামাজিক কলঙ্ক ও বাধা মোকাবেলার কৌশল এবং যুব নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ধারণা প্রদান করেন প্রকল্প ব্যবস্থাপক শাকিকুরুন আক্তার, প্রকল্পের কর্মকর্তা প্রতাপ কুমার দাস, প্রোগ্রাম অফিসার রতিকান্ত মুন্ডা প্রমুখ। 

বক্তারা বলেন যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে নীরবতা ভাঙ্গতে হবে এবং তরুণদের জন্য একটি নিরাপদ ও অন্তভুর্ক্তিমূলক পরিবেশ তৈরী করতে হবে।  যেখানে তারা নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারে।  একই সাথে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস।  তিনি বক্তব্যে বলেন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করতে হলে শুধু সচেতনতা নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সহায়তা ও সহজলভ্য সেবা নিশ্চিত করা।  তিনি পরিবার,সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল স্তরে ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহব্বান জানান।

আয়োজকরা জানান,সামাজিক রক্ষণশীলতা,কুসংস্কার ও তথ্যের অভাবের কারণে দলিত ও প্রান্তিক তরুণ-তরুণীরা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও তথ্য থেকে বঞ্চিত হন।  

ছবি- শ্যামনগরে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা 



Tag
আরও খবর