কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরের লির্ডাস পানি ব্যবস্থাপনায় অবদানের জন্য জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ পেল

উপকূলে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স। ৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল সাড়ে দশটায় লিডার্স পানি ব্যবস্থাপনা ও মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ প্রাপ্তি উপলক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে গণমাধ্যম কর্মীদের সাথে মিট দ্যা প্রেসের আয়োজন করে।



মিট দ্যা প্রেসে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম।  প্রেসে মূল বক্তব্য উপস্থাপন করেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, শিক রনজিৎ বর্মণ সহ শ্যামনগর উপজেলা প্রেসকাব, রিপোটার্স কাব এবং অনলাইন প্রেসকাবের সাংবাদিকবৃন্দ।


নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, গত ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার আবুধাবীতে এক জমকালো অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের হাত থেকে জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ ২০২৩ গ্রহণ করা হয়।

 লিডার্স ২০০৩ সাল থেকে উপকূলীয় এলাকায় সুপেয় পানি ও কৃষিকাজে সেচের পানির সংকট নিরসনে সমন্বিত পানি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। সুপেয় পানি নিশ্চিত করার ল্েয সংগঠন ১৮৫টি রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, ৬৫টি পিএসএফ, ১০টি এমএআর, ৫২৫০টি বায়োস্যান্ড ফিল্টার স্থাপন, ২১টি পুকুর খনন ও ২টি রিভার্স অসমোসিস স্থাপন করেছে। এছাড়াও কৃষি েেত্র সেচ ব্যবস্থাপনায় উন্নতির জন্য ৭টি গভীর নলকূপ স্থাপন, ৩টি খাল খনন এবং ৬৯টি মিনি পুকুর খনন করেছে। সংগঠনের বাস্তবায়িত কার্যক্রমের ফলে কমপে ১৫,৮৮১ পরিবারের মাঝে নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত হয়েছে এবং ভূ-পৃষ্ঠের ও কম লবণাক্ত ভূগর্ভস্থ পানির সর্বোত্তম ব্যবহারের কারণে প্রায় ৫০০ একর জমি শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদনের আওতায় এসেছে।


বিশেষ করে সুপেয় পানি প্রাপ্তি ,কৃষিতে পানি ব্যবস্থাপনার জন্য লির্ডাসের জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজ গ্রহণ করা সম্ভব হয়েছে। পুরস্কার প্রদানকালে বিশ্বের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন বলে জানান। সংগঠনের পুরস্কার প্রাপ্তিতে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি,প্রতিষ্ঠান অভিনন্দন জ্ঞাপন করেছেন বলে জানান।


আরও খবর