কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ   সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উদ্ধারকারী দলকে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের জন্য সরঞ্জামাদি বিতরণ করা হয়।

বেসরকারী সংগঠন ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ইউপি মিলনায়তনে বুধবার(১০ জুন) বিকালে সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রিনিউ দাতা সংস্থার একাউন্স এ্যান্ড এডমিন স্নিগ্ধা রায়, ক্যাপাসিটি ডিভেলপমেন্ট ম্যানেজার স্বাগতা চিসিম, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম, ইউপি সদস্য মো: মঞ্জুর হোসেন, ইউপি সদস্য মো: হাবিবুল্লাহ বাহার, ইউপি সদস্য ইমাম হাসান, ইউপি সদস্য জিএম নজরুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার মিল্টন বাড়ৈ, লরেন্স ঢালী, পরিতোষ বৈদ্য, প্রিন্স মার্ক বিশ্বাস প্রমূখ।

অনুষ্ঠানে, ৯টি ওয়ার্ড ও ৪টি উদ্ধারকারী দলকে মোট ১৪ সেট উপকরণ বিতরণ করা করা হয়েছে। যেখানে ১৪টি হ্যান্ড মাইক, ১৪ টি ট্র্যাংক, ১৪টি করাত, ১৪টি কোদাল, ১৪টি হাতুড়ি, ১৪টি প্লাস, ১৪টি দা, ১৪০টি লাইফ জ্যাকেট, ১৪০ জোড়া গাম্বুট, ১৪০টি হেলমেট, ১৪০টি রেইন কোর্ট, ২৮০টি এ্যাপ্রোন, ৩০ ফিটের ১৪টি দড়ি ও ২৮টি টর্স লাইট রয়েছে।

ছবি- শ্যামনগরের গাবুরাতে দুর্যোগে আগাম সতর্কতা ও উদ্ধার অভিযানের সরঞ্জামাদি বিতরণ


 

Tag
আরও খবর