কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা 

শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ  বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে সাতক্ষীরার শ্যামনগরে ভাব প্রকল্পভুক্ত ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (১৬ জুন)  শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁনের সঞ্চালনায় ও কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।

সভায় শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ, পরিবেশ ক্লাব গঠন,শিক্ষা প্রতিষ্ঠানে বনায়ন কার্যক্রম,শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরী,অভিভাবক সমাবেশকরা,পঞ্চবার্ষিক পরিকল্পনা করা সহ অন্যান্য বিষয় গ্রুপ ভিত্তিক আলোচনা ও উপস্থাপন করা হয়।  

মতবিনিময় সভায় উপস্থিত  ছিলেন ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম,  রমজানগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস,  কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম , বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষকমো: আব্দুল করিম, ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর মো. আব্দুর রহিম,   রমজাননগর দাঃ, সু: আদর্শ দাখিল মাদ্রাসা সুপার মো: আবুল কাসেম, ছফিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জি এম নাসির উদ্দীন, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো:ইয়াসিন আরাফাত, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষক রনজিৎ কুমার বর্মন, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার মিস্ত্রী প্রমুখ। 

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক ও সহকারী ম্যানেজার মাকসুদুর রহমান মিলন, কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলিম, টেইলরিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আসমা উল হুসনা ও উম্মে উনাইজা।

ছবি- শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ তেজারত।  


Tag
আরও খবর