কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার

শ্যামনগরে একটি দোকানের ভিতর থেকে বড় অজগর সাপ উদ্ধার


শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বড় সাইজের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  

সোমবার(২৯ জুন) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউপির সুন্দরবন সংলগ্ন নীলডুমুর  বাজারের একটি দোকানের ভিতর থেকে স্থানীয়দের সহায়তায় বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সদস্যবৃন্দ সাপটি উদ্ধার করেন।  


জানা যায়, সকালে বাজারের ব্যবসায়ী হারুণ প্রতিদিনের ন্যায় সকালে হার্ডওয়ারের দোকান খুলতে গেলে দোকানের ভিতর এক বিশাল অজগর সাপ দেখতে পান।  মুহুর্তে খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দোকানের সামনে ভীড় জমান।  পর বনবিভাগকে খবর দেওয়া হলে সতর্কতার  সাথে সাপটি উদ্ধার করেন।  


বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা এরফান উদ্দীন জানান উদ্ধারকৃত সাপটির ওজন ২৮কেজি এবং দৈর্ঘ্য ৫ ফুট ১০ ইঞ্চি।  উদ্ধারকৃত অজগর সাপটি সুস্থ রয়েছে।প্রয়োজনীয় পর্যবেক্ষণশেষে সুন্দরবনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম কেন্দ্রের বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। 


স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম বলেন এত বড় অজগর সাপ এই এলাকায় আগে কখনও দেখা যায়নি।  তিনি সহ অন্যান্যরা বলেণ ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে পার্শ্ববতী সুন্দরবন বা বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে।   বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে বন্য প্রাণি দেখলে আতংকিত না হয়ে বা তাদেরকে ক্ষতি না করে বনবিভাগকে খবর দিলে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।   


ছবি- শ্যামনগর নীলডুমুর উদ্ধারকৃত বিশাল আকৃতির অজগর সাপ।  



Tag
আরও খবর