কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত

শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে হিন্দু ধর্মের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।  

শনিবার(৩ জুলাই) বিকাল ৫টায় বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ ও সাধারণ মানুষের অংশ গ্রহণে হিন্দু ধর্মের বিভিন্ন মত পথ নিয়ে আলোচনা করা হয় শাস্ত্রীয় বিধান অনুসারে।  

অবরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সন্তোষ কুমার বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় ও সঞ্চালনায় এ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা 

সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী মহারাজ।  প্রধান অতিথি বক্তব্যে শাস্ত্রীয় বিধান অনুসারে হিন্দু ধর্মের বিভিন্ন মত পথের বিস্তারিত আলোচনা করেন।  তিনি বক্তব্যে সকলকে সকলের সাথে সমন্বয় করে চলার কথা বলেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিধুস্রবা মন্ডল।  

অবসরপ্রাপ্ত শিক্ষক কার্ত্তিক চন্দ্র গায়েনের সভাপতিত্বে সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা গাজীরহাট রামনাথপুর শ্রীশ্রী প্রনব মঠের অধ্যক্ষ স্বামী ভৈরবানন্দজী মহারাজ, সাতক্ষীরা আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ ব্রক্ষ্মচারী সুমন, সাতক্ষীরা জেলা মতুয়া সংঘের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, সাংবাদিক রনজিৎ বর্মন, পুরোহিত সুধাংশু শেখর চক্রবর্তী, শ্যামনগর পুরোহিত কমিটির সভাপতি হরপ্রসাদ চ্যাটার্জী, ননী গোপাল প্রমুখ। সভায় বক্তারা এমন সমন্বয় সভা বিভিন্ন স্থানে আহব্বান করার কথা বলেন।  

ছবি- শ্যামনগরে হিন্দু ধর্মের সমন্বয় সভা।  



Tag
আরও খবর