কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা

শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২৭ জুলাই) দুটি বেসরকারী ক্লিনিককে মোবাইল কোর্টে উপজেলা প্রশাসন কর্তৃক জরিমানা করা হয়েছে।  

উপজেলা ভূমি অফিস সুত্রে প্রকাশ, উপজেলার আটুলিয়া ইউনিয়নের ডাঃ ফার্নাদো মা ও শিশু হাসপাতাল এবং প্রযুক্তি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  মোবাইল কোর্ট পরিচালনাকালে ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত ডাক্তার না থাকায় উভয় প্রতিষ্ঠানকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই সাথে দ্রুত এক মাসের মধ্যে কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।  

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।  এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।  

উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন ক্লিনিক দুটির সরকারি অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনুমোদিত চিকিৎসক না থাকায় উভয় প্রতিষ্ঠানকে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ অনুযায়ী দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।  একই সাথে দ্রুত কাগজপত্র সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।  

ছবি- শ্যামনগরে ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন।  



Tag
আরও খবর