শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় রবিবার(৬ সেপ্টেম্বর) সকালে আব্দুর রাজ্জাক(৬২) নামে এক মুরগীর খামার
মালিক বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন।
তিনি উপজেলার মুন্সিগঞ্জ ইউপির ছোট ভেটখালী গ্রামের আরশাদ আলী গাজীর বড় ছেলে।
মৃতের ছোট ভাই বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, সকালে তিনি তার মুরগীর খামারে বৈদ্যুতিক লাইন সংযোগকালে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়,তার দুটি পুত্র সন্তান ও স্ত্রী রয়েছে।
এঘটনায় বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মুন্সিগঞ্জ ইউপি সদস্যবৃন্দ সহ অন্যান্যরা শোকজ্ঞাপন করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন
ছবি- মৃত ব্যক্তি আব্দুর রাজ্জাক।
৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ৫২ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ১৩ মিনিট আগে
৫ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
৬ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
৭ দিন ১৪ ঘন্টা ২১ মিনিট আগে