চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে  কর্মশালা 

শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ক্রমশ জটিল ও আন্তঃসম্পর্কিত ঝুঁকি তৈরি করছে। ঘূর্ণিঝড়, বন্যা, জলাবদ্ধতা, লবণাক্ততার অনুপ্রবেশ, নদী ও উপকূল ভাঙন, তাপপ্রবাহ, পানির সংকট, বাস্তুতন্ত্রের অবক্ষয় এবং কৃষি ও মৎস্য খাতের পরিবর্তন—এসব ঝুঁকি জীবিকা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, পানি সম্পদ, অবকাঠামো এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর সরাসরি প্রভাব ফেলছে। এসব আন্তঃসম্পর্কিত ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও স্থানীয় অংশীজনদের সম্মিলিত জ্ঞান ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তা থেকেই শ্যামনগরে অনুষ্ঠিত হলো কর্মশালা।

এই প্রেক্ষাপটে বেসরকারি সংস্থা লিডার্স এর বাস্তবায়নাধীন প্রো-অ্যাক্ট প্রকল্পের আওতায় "জলবায়ু, পরিবেশগত ও সামাজিক বাস্তুতান্ত্রিক ঝুঁকি মূল্যায়ন" শীর্ষক কর্মশালাটি বুধবার(১৬ই সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরসমূহের সমন্বয়ে আয়োজিত এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল বর্তমান ও উদীয়মান জলবায়ু ঝুঁকি, তার আন্তঃসম্পর্ক, ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা সম্পর্কে অংশীজনদের মধ্যে অভিন্ন ধারণা তৈরি করা, যা ভবিষ্যতে অগ্রিম প্রস্তুতিমূলক কার্যক্রম ও স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। সভায় সভাপতিত্ব করেন লিডার্সের সভাপতি  মাস্টার নজরুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির,এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক গাজী ইমরান,বিভিন্ন ইউপি চেয়ারম্যান,প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ প্রমুখ।  

অংশগ্রহণমূলক ও সিস্টেম-ভিত্তিক পদ্ধতি অনুসরণ করে পরিচালিত এই কর্মশালায় প্রধান ঝুঁকিসমূহ চিহ্নিতকরণ, জলবায়ু হুমকি-বাস্তুতন্ত্র-জীবিকা-খাদ্য নিরাপত্তা-স্বাস্থ্য-পানি-অবকাঠামো ও সামাজিক ব্যবস্থার মধ্যকার আন্তঃসম্পর্ক অনুসন্ধান, দুর্বলতার মূল কারণ শনাক্তকরণ এবং ঝুঁকিপূর্ণ খাত ও জনগোষ্ঠী চিহ্নিতকরণের কাজ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এসব ঝুঁকি কীভাবে রূপ নিতে পারে তা নিয়েও আলোচনা হয় কর্মশালায় অংশগ্রহণকারীরা অগ্রাধিকারভিত্তিক ঝুঁকির তালিকা এবং একটি প্রাথমিক ঝুঁকি আন্তঃসম্পর্ক মানচিত্র প্রণয়ন করেন।  

ছবি- শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে  কর্মশালা ।  


Tag
আরও খবর



শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার

২ দিন ১১ ঘন্টা ৫০ মিনিট আগে





শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

৭ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে