কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময়

শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে অফিসার ইনচার্জের মতবিনিময়

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে রাস মন্দির সংলগ্ন মাঠে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শনিবার(১০ অক্টোবর) সন্ধ্যায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী। প্রধান অতিথি বক্তব্যে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠানের লক্ষে সকলের সহায়তা চান। তিনি সকলের  সম্মিলিত প্রয়াসে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে শারদীয়া দুর্গোৎসব উৎযাপন হবে বলে আশা প্রকাশ করেন।  তিনি বিশেষভাবে মাদকমুক্ত সমাজ ও মাদকমুক্ত শ্যামনগর গঠনে সকলের সহায়তা চাইলেন।  কারও কাছে কোন প্রকার মাদকদ্রব্য পাওয়া গেলে তাকে প্রচলিত আইনের আওতায় নেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন। সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কথা বলেন।  এছাড়া তিনি সরকার ও রাস্ট্র বিরোধী সবধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহব্বান জানান।  

আড়পাঙ্গাশিয়া রাস মন্দির সংলগ্ন দুর্গা পূজা উৎযাপন কমিটির সভাপতি প্রধান শিক্ষক অনাঙ্গ কুমার মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিভিন্ন পুজা মন্ডপ কমিটির সদস্য নীল কান্ত রপ্তান, রুহিত দাস মিস্ত্রী, শ্যামনগর পুজা ফ্রন্ট নেতা দেবব্রত ব্যানার্জী,বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপি নেতা রুস্তম আলী, ফজলুর রহমান প্রমুখ।  

ছবি- শ্যামনগরে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে  মতবিনিময় বক্তব্য রাখছেন অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী।  



Tag
আরও খবর