কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন


শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  


বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় গাবুরা ইউপির ৯ নং সোরা এলাকার বেড়ী বাঁধে অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত জেলে, বাওয়ালী ও স্থানীয়রা অংশ গ্রহণ করেন। 


 মানববন্ধনে বক্তারা বলেন সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধান অবলম্বন।  মাছ,কাঁকড়া ও বনজ সম্পদ আহরণ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করেন।  কিন্ত বনদস্যুদের অপৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।  জীবিকার তাগিদে বনে গিয়েও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।  


 বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবী জানান।   একই সঙ্গে অপহ্নত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহব্বান জানান।


আয়োজক কমিটির পক্ষে কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন সালাউদ্দীন লিটন, মাষ্টার আব্দুর রহিম, মাওলানা ইছাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য ফরিদা পারভীন, আশিকুর রহমান প্রমুখ। 


ছবি-  সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন।  



Tag
আরও খবর