কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময়

দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি, কৃষি সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর অফিসার্স ক্লাবে নাগরিক উদ্যোগের বাস্তবায়নে ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার বাস্তবায়ন সহযোগিতায় মতবিনিময় সভায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক রামপ্রসাদ মিস্ত্রী।

এফজেএস এর অর্থায়নে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা’ প্রকল্পের আওতায় এ সভায় সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।  সভায় বক্তারা প্রকৃত দরিদ্র, দলিত,আদিবাসী ও প্রতিবন্ধী পরিবারের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জমা দেওয়ার প্রস্তাব করেন।  এছাড়া ২০২৬ সালে সরকারের চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচিতে দরিদ্র দলিত নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান। পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সরকারি কৃষি প্রণোদনা, বিনামূল্যে কৃষি উপকরণ ও উন্নত জাতের বীজ বিতরণে দরিদ্র দলিত পরিবারকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়।

 প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর পরিচালনায় সভায় প্রবন্ধ উপস্থাপন সহ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হিসাবরক্ষণ কর্মকর্তা অপু চৌকিদার,পরিতোষ দাস,বর্ষা রানী দাস,নিলিমা রানী মুন্ডা প্রমুখ।


Tag
আরও খবর