কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শ্যামনগরে এক শিশুর রহস্যজনক মৃত্যু

শ্যামনগরে এক শিশুর রহস্যজনক মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়
শুক্রবার দুপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। সে
উপজেলার নকিপুর গ্রামের স্বর্ন ব্যবসায়ী মৃত গোপাল দত্তের ছেলে রহিত
দত্ত।

শ্যামনগর হাসপাতাল ও মৃতের পরিবার সুত্রে প্রকাশ, জাতীয় শিশু কিশোর দিবস
উপলক্ষে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠান শেষে বাড়ী ফেরার পথে কে বা
কাহারা ফলের জুস খেতে দেয় এবং এর পর তার পেট যন্ত্রণা শুরু হয়। এ বিষয়ে
তার মাকে জানালে মা স্যালাইন খাওয়ায় এবং পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শাকির হোসেন বলেন শরীরে বিষ
ক্রিয়া তৈরী হয়েছে ফলে শিশুটি মারা গেছে।  তিন বছর আগে শিশুটির বাবা মারা
যান। এদিকে শ্যামনগর থানা পুলিশ এ ঘটনায় সন্দেহজনকভাবে রহিত দত্তের মাকে
আটক করেছে কিছু তথ্য প্রমান সহ।

শ্যামনগর থানার ওসি মোঃ নুরুল ইসলাম বাদল বলেন লাশ মর্গে প্রেরন করা হবে।
এবং এ ঘটনায় মৃত শিশুর মাকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।


Tag
আরও খবর