কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

টেকনাফে ৫ মদ্যপায়ী আটক

টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এর অভিযানে ৫ মদ্যপায়ীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে।


টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এর সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, শনিবার (২৩ নভেম্বর) রাত ১০ টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আদনান চৌধুরীর নেতৃত্বে টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়ায় অভিযান চালিয়ে মদ্যপান করে এলাকায় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে ৫ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ১০দিন করে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়।



সাজাপ্রাপ্তরা হলেন, টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড জালিয়াপাড়ার মৃত কালামিয়ার ছেলে মনু মিয়া (৪২), একই এলাকার আবদুস শুক্কুরের ছেলে সোনা মিয়া (৩৯),মৃত মোঃ করিমের ছেলে নুর হোসেন (৩২),মৃত আব্দুর রশিদের ছেলে শামসুল আলম (৬৫) ও মৃত মাহমুদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৪২)।


তিনি আরো জানান, আটককৃত আসামিদের কক্সবাজার আদালতে প্রেরণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর