বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

যুক্তরাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও রাশিয়ার সামরিক মহড়ায় ভারত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-09-2022 04:44:50 pm

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


যুক্তরাষ্ট্রের উদ্বেগ সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিতে দেশটিতে পৌঁছেছে ভারতীয় সেনারা।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।


এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানান, ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে কোনো দেশ সামরিক মহড়ায় অংশ নিলে তা যুক্তরাষ্ট্রকে উদ্বিগ্ন করে। তবে, অবশ্যই সব অংশগ্রহণকারী রাষ্ট্রগুলোর এ বিষয়ে নিজেদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা রয়েছে বলেও জানান তিনি।


ভারত সরকার জানায়, তাদের বাহিনী অন্যান্য দেশের সঙ্গে রাশিয়ার নিয়মিত বহুপাক্ষিক মহড়ায় অংশ নিচ্ছে।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর একটি দল মহড়ার স্থানে পৌঁছেছে। আগামী সাত দিন তারা মাঠে যৌথ প্রশিক্ষণ অনুশীলন, যুদ্ধ আলোচনা এবং সশস্ত্র মহড়ায় অংশ নেবে।


উল্লেখ্য, ভারতের সামরিক সরঞ্জামের সবচেয়ে বড় সরবরাহকারী হলো রাশিয়া।


জুলাইয়ের শেষে ভস্টক (পূর্ব) নামে একটি সামরিক মহড়া পরিচালনার ঘোষণা দেয় মস্কো। সেখানে বেশ কিছু দেশের অংশ নেওয়ার কথা বলা হয়। ওই মহড়ায় ভারত ছাড়াও চীন, বেলারুশ, মঙ্গোলিয়া এবং তাজিকিস্তানও অংশ নিচ্ছে বলে জানানো হয়।


সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে তাদের সামরিক ক্ষেত্রে অংশীদারিত্ব বেশ জোরদার হয়েছে। এর মধ্যে রাশিয়ার সঙ্গে দেশটির সামরিক মহড়ায় অংশগ্রহণ ওয়াশিংটনের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।


এর আগে ২০১৮ সালেও ভস্টক মহড়া অনুষ্ঠিত হয়। বড় পরিসরের ওই মহড়ায় প্রায় তিন লাখ সেনা অংশগ্রহণ করে। যার মধ্যে মস্কোর সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় অংশ নেয় চীনের সামরিক বাহিনী।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে