কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

ফেইসবুকে সাংবাদিককে হেনস্থা দোয়ারাবাজারের ৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদের দোয়ারাবাজার উপজেলা প্রতিবেদক ও দৈনিক সুনামগঞ্জ প্রতিদিনের প্রতিবেদক সাংবাদিক এনামুল কবির মুন্না’কে হেনস্থার চেষ্টা করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দোয়ারাবাজার উপজেলার ৭ ব্যক্তি ও সিলেটের ১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।


অভিযোগটি বিশ্লেষণ করে আমলে নিয়েছেন সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালত। সোমবার দুপুরে অভিযোগটি দায়ের করেন সাংবাদিক এনামুল কবির মুন্না।


অভিযোগে উল্লেখ করা হয়, গত বেশ কিছুদিন ধরেই দোয়ারাবাজারের স্বনামধন্য ও পেশাদার গণমাধ্যমকর্মী দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না’কে নানাভাবে হয়রানি করে আসছিলো একটি প্রভাবশালী চক্র, বিভিন্ন সময়ে অনিয়ম দূর্নীতির সংবাদ প্রকাশের জেরেই মুন্নার সঙ্গে তাদের বিরোধ বাধছিলো, সামাজিকভাবে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করলেও তাকে জনপ্রিয়তা থেকে সরাতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে একের পর অপপ্রচার শুরু করে এই চক্রটি। এক সময়ে তারা গণমাধ্যমকর্মী মুন্নাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ তার শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির মতো অপরাধ সংঘঠিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ উল্লেখ করা হয়।


অভিযুক্ত আসামীরা হলেন দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের বরকত নগর গ্রামের মৃত রইছ আলী’র ছেলে কুয়েত প্রাবাসী গোলাম রহমান, গোলাম রহমান’র স্ত্রী ফাতেমা আক্তার ও ২য় স্ত্রী তানিয়া আক্তার লিলি, একই গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম, টিলাগাওঁ গ্রামের রজব আলীর ছেলে মনোয়ার হোসেন,লক্ষীপুর ইউনিয়নের রসরাই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে ওসমান গনি, সিলেট রহমতপুর গ্রামের মৃত ইসমাইল আলী’র ছেলে মো. ছুরত আলী, ও পিতা- অজ্ঞাত সাং- অজ্ঞাত মোঃ তোফায়েল আহমেদসহ আরো ৪/৫ আসামী।


অইনগত সহায়তা চেয়ে আদালতের স্মরণাপন্ন হওয়া গণমাধ্যমকর্মী এনামুল কবির মুন্না বলেন, গত ২০১৬-১৭ সালের দিকে বরকত নগর এলাকার বাসিন্দা গোলাম রহমান নামের এক ব্যক্তি তার ভাতিজিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহে গেলে ওই সাংবাদিককে গোলাম রহমান’র নেতৃত্বাধীন একটি চক্রের বাধার মুখে পরতে হয়, এরপর থেকেই মুন্নার ক্ষতি করতে উঠে পরে লেগে যায় চক্রটি, বছরের পর বছর ধরে উপজেলার আরও কিছু সাংবাদিক নামধারীদের সঙ্গে নিয়ে পেশাদার সংবাদকর্মী এনামুল কবির মুন্নাকে হেনস্থার চেষ্টা চালিয়ে আসছিলো চক্রটি, এরা সন্ত্রাস ও দুষ্টু প্রকৃতির লোক হওয়ায় নিরাপত্তা ঝুঁকিতে দিনপার করছেন সাংবাদিক এনামুল কবির মুন্না।


তিনি আরও বলেন, এই চক্রটি এতোটাই ভয়াবহ যে গোলাম রহমানসহ তাদের চক্রের সদস্যদের অপরাধ বিষয়ে কোনো সংবাদকর্মী সংবাদ প্রকাশ করতে গেলে তারা উল্টো ওই সংবাদকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে হেনস্থার ভয় দেখায়, পাশাপাশি নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে থাকে, তাই এদের বিরুদ্ধে কেউ ভয়ে কথাও বলতে চাননা।


আমি আইনের সহযোগিতা চাই, বিজ্ঞ আদালতের কাছে আমি বিচার প্রার্থী হয়েছি, এই দাঙ্গাবাজ চক্রটি মানুষের জানমালের ক্ষতি করে আসছে প্রকাশ্যে, কিন্তু নিউজ করতে গিয়ে আমি এখন বছরের পর বছর ধরে হেনস্থার শিকার তো হচ্ছিই পাশাপাশি নিজের ও পরিবার নিয়ে নিরাপত্তার ঝুঁকিতেও আছি, আমি বিচার চাই।


এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কাণন আলম বলেন “ বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়েছেন ও তদন্তের নির্দেশ দিয়েছেন, পাশাপাশি আমরা জানতে পেরেছি এই চক্রটি দীর্ঘদিন ধরেই দোয়ারাবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্নাকে অপমান- অপদস্ত করতে চেষ্টা চালাচ্ছেন এবং তার শিক্ষা সনদ জালিয়াতি করে বিভিন্ন মাধ্যমে এগুলো ব্যবহার করেছেন তাকে বিরক্ত করছেন, এর বাইরেও তাকে হত্যাচেষ্টারও একটি জিডি আগে থেকেই রয়েছে বলেও আমরা জেনেছি, তাই বিজ্ঞ আদালত এসব বিষয়ে অবগত হয়েছেন, নিশ্চই সবকিছু তদন্ত শেষে আইনগতভাবে যেটিই প্রমাণিত হবে বিজ্ঞ আদালত এর উপযুক্ত বিচারই করবেন বলে আমরা বিশ্বাস করি”।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে