কৃষকরা কি দেশের প্রাণ? ‎শ্রীমঙ্গলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ কালাইয়ে মাদক মামলায় যুবকের জেল ও জরিমানা রায়পুরে তেলের সংকট নিরসনে ইউএনও’র উদ্যোগে মতবিনিময় সভা, ফুয়েল কার্ড চালুর সিদ্ধান্ত ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থী ৩৭৬ জন ‎সুন্দরবনে ১১ জেলেকে অপহরণের অভিযোগ, তদন্তে কোস্ট গার্ড শার্শার বাগআঁচড়ায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশন কতৃপক্ষকে জরিমানা! ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ডিজিটাল মিডিয়া ল্যাব উদ্বোধন নওগাঁর নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর মোটরসাইকেল আরোহীর গ্রেফতার ঝিনাইগাতীতে আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লাখাইয়ে প্রাথমিক বৃত্তি শুরু, পরীক্ষায় ২৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত। ঈশ্বরগঞ্জে পেট্রোলের দাবিতে মহাসড়ক অবরোধ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পিকারের বিস্ফোরক মন্তব্য সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ‎বঙ্গোপসাগরে প্রজনন রক্ষায় ৫৮ দিন সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ নোয়াখালীতে বহুল আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল সাতক্ষীরায় বৃত্তি পরীক্ষার প্রথম দিনে উপস্থিতি ৬১ শতাংশ সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলায় মামুন কারাগারে ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বসতভিটায় শাক-সবজি চাষের উপর প্রশিক্ষণ ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ

মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত হলো আইসিসি বিশ্বকাপ ট্রফির ফটোশ্যুট

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে অনুষ্ঠিত হয়ে গেল আইসিসি বিশ্বকাপ ট্রফির কাঙ্খিত ফটোশ্যুট । আজ বিকেলে আইসিসি বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশের আইকনিক স্থাপনা স্বপ্নের পদ্মা সেতুকে পেছনে রেখে করা হয় অফিসিয়াল ফটোশ্যুট । প্রমত্তা পদ্মার ওপর বাংলাদেশ তথা এশিয়ার গর্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে পদ্মা বহুমুখি সেতু । আইসিসি ট্রফি ওয়ার্ল্ড ট্যুর ও বিসিবি কর্মকর্তাদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তায় পদ্মা নদী এবং পদ্মা সেতুর সামনে তোলা হলো বিশ্বকাপ ট্রফির ছবি । এসময় ক্রিকেট ভক্ত অনুরাগী ও উৎসুক জনতার ভীরে তৈরি হয় উৎসবের আমেজ । 


এর আগে গতকাল ৬ আগস্ট মধ্যরাতে বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি । তারই অংশ হিসেবে সোমবার ৭ আগস্ট পদ্মা সেতুতে ফটোসেশনের মধ্যদিয়ে শুরু হলো বাংলাদেশে আইসিসি ট্রফির ৩ দিনের ট্যুর । আজ বিকেল ৩ ঘটিকার দিকে ঢাকা হতে হেলিকপ্টারে করে আইসিসি বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতু প্রকল্পের ১ নম্বর সার্ভিস এরিয়াতে নেয়ার কথা ছিল । কিন্তু চলমান বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে বিকাল সাড়ে ৪ ঘটিকায় ট্রফি নিয়ে আসা হয় পদ্মা সেতুর ১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ।


প্রতিবারই বিশ্বকাপ শুরুর আগে বিশ্ব ভ্রমণে বের হয় আইসিসির এই ট্রফি । জানা যায় মহাকাশ থেকে শুরু হয়েছে এবারের আইসিসি ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর । বাংলাদেশে ৩ দিন অবস্থান শেষে এই ট্রফি চলে যাবে পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে।