লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হলেন ৫৫ বছরের বেলায়েত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-09-2022 12:00:12 am

ফাইল ছবি

◾ সুখবর ও ইতিবাচক ডেস্ক 


গাজীপুরের ৫৫ বছর বয়সী বেলায়েত শেখ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। তার রোল নম্বর ২২৩১৩১-০০০৫।


গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত শেখ। দুপুর ২টায় ফল প্রকাশিত হলে ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি। বেলায়েত শেখ গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা। 


গতকাল সোমবার দুপুরে ফেসবুকে বেলায়েত শেখ লেখেন, ‘আলহামদুলিল্লাহ' রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি পরীক্ষায় পাস করেছি। মায়ের অনুমতি পেলে ভর্তি হবো ইনশাল্লাহ। 



বেলায়েতের রেজাল্ট শীট

১৯৬৮ সালে জন্ম নেওয়া বেলায়েতের ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিলেন প্রবল আগ্রহী। তবে দারিদ্র্যের কারণে স্বপ্ন অধরাই থেকে যায়। ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন বেলায়েত। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে তা হয়ে ওঠেনি। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ভর্তি হন নবম শ্রেণিতে।


উল্লেখ্য, চলতি বছর ঢাকা মহানগর কারিগরি কলেজ থেকে উচ্চমাধ্যমিকে (এইচএসসি-ভোকেশনাল) জিপিএ ৪.৫৮ নিয়ে পাস করেন বেলাযেত। এরআগে ২০১৯ সালে বাসাবোর দারুল ইসলাম আলিম মাদরাসা থেকে জিপিএ ৪.৪৩ পেয়ে মাধ্যমিক সমমান দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হতে পারেননি। 




আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৭ দিন ২১ ঘন্টা ৩১ মিনিট আগে