রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

শাকিব খানের হাত ধরে আসছে ঊর্মিলার পার্লার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2022 03:47:44 pm

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক 


লাক্স তারকা ও অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। নিয়মিতই অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয় শিল্পী সংঘের একজন নেত্রী হিসেবেও সরব রয়েছেন তিনি। সদস্যদের নানা প্রয়োজনে তাকে পাশে দাঁড়াতে দেখা যায় সবসময়।


অভিনেত্রী এবার রাজধানীর বনানীতে গ্লোম্যাক্স নামে একটি পার্লার শুরু করতে যাচ্ছেন। আগামী ২১ অক্টোবর এটি যাত্রা করবে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে সেদিন উপস্থিত থাকবেন ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান।


ঊর্মিলা আজ ১৮ অক্টোবর এই তথ্য নিজে নিশ্চিত করেছেন গণমাধ্যম এর কাছে। ঊর্মিলার সঙ্গে এই পার্লারের আরেকজন পার্টনার রয়েছেন। তিনি উর্মি জিনু। দুজন মিলেই পরিচালনা করবেন ‘গ্লোম্যাক্স’। 


তিনি জানান, ওমেন্স ক্লাব নামের পার্লারটি নতুন আঙ্গিকে ‘গ্লোম্যাক্স’ নামে আসছে। এখানে নারী গ্রাহকেরা মেকওভার, লেজার ট্রিটমেন্ট, সেলুন সার্ভিস পাবেন।


ঊর্মিলা বলেন, ‘গ্রাহকদের জন্য উন্নত এবং আকর্ষণীয় মানের সেবা নিশ্চিত করতে যাত্রা করছি আমরা। একজন সচেতন নারী হিসেবে আমি অন্যান্য নারীর প্রয়োজন ও চাহিদাটা বুঝি। তাই সেই অনুভব নিয়েই গ্লোম্যাক্স চালু করছি। আশা করছি খুব দ্রুতই এটি সবার কাছে জনপ্রিয় এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে।’


শাকিব খান প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খান আমাদের দেশের সুপারস্টার। উনি আমার কাছে বড় ভাইয়ের মতো। তার আশীর্বাদ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি শুরু করতে পারছি এটা আনন্দের। 

আরও খবর




6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৪৬ দিন ৯ ঘন্টা ২৩ মিনিট আগে