ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

৩১ রানের জয়ে বিশ্বকাপে টিকে থাকল ওয়েস্ট ইন্ডিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-10-2022 02:29:10 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


নিজেদের বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১২২ রান করেছে জিম্বাবুয়ে। ৩১ রানে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।


আগের ম্যাচে ৪২ রানের হারের পর বিশ্বকাপে টিকে থাকা নিয়ে সংশয় ছিল। এই জয়ে সেই সংশয় দূর হলো। বিশ্বকাপের আশা টিকিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ।


১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। ওপেনার মাধেভেরের ২৭ আর শেষদিকে জংঙয়ের ২৯ রান ছাড়া অন্যরা তেমন কিছুই করতে পারেননি। ক্যারিবিয়ানদের হয়ে আলজেরি জোসেফ নেন ৪ উইকেট, ৩ উইকেট নেন জেসন হোল্ডার। 


এর আগে হোবার্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালো হয়েছিল। ওপেনার জনসন চার্লস ৩৬ বলে ৪৫ রান করে। আরেক ওপেনার নিকোলাস পুরান আউট হন মাত্র ৭ রানে। শূন্য রানে ফেরেন শামারাহ ব্রুকস। জেসন হোল্ডাররাও ম্যাচে সুবিধা করতে পারেননি। তিনি ফিরেন ৪ রানে। 


২ উইকেটেই ৯০ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে আর ১১ রান তুলতে আরও ৪ উইকেট পড়ে। এতে বিপদে পড়ে নিকোলাস পুরানের দল।


ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান যখন ১০১ তখন হারায় ৬ উইকেট। শেষ হয়েছিল ১৪ ওভার। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৫৩ রানের চ্যালেঞ্জিং পুঁজিই গড়েছে ক্যারিবীয়রা।


সপ্তম উইকেটে রভম্যান পাওয়েল আর আকিল হোসেনের ৩৫ বলে ৪৯ রানের জুটিই বিপদ থেকে উদ্ধার করেছে ওয়েস্ট ইন্ডিজকে। পাওয়েল ইনিংসের ২ বল বাকি থাকতে ২১ বলে ২৮ করে আউট হন। ওই ওভারেই দুই ছক্কা হাঁকান তিনি। ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আকিল।


জিম্বাবুয়ের পক্ষে ১৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন ব্লেসিং মুজারবানির।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২৩ ঘন্টা ০ মিনিট আগে