দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্ববাজারে তেলের দামে পতন এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন ইত্যাদি এবার প্রকৃতি ও প্রত্নতত্ত্বের জেলা নরসিংদীতে- প্রচার ৫ জুন শুক্রবার শান্তিগঞ্জে শোকের ছায়া, কুরিয়ার ভ্যান কেড়ে নিল শিশুর জীবন বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াডে প্রথম হলেন পবিপ্রবির রত্না রানি শ্যামনগরের স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ ‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪ টিকিট কেটেও দেশে ফেরা হলো না প্রবাসী ফরহাদের ​নিউইয়র্কে ক্যান্সারের সঙ্গে এক বছর লড়ে নোয়াখালীর প্রবাসীর মৃত্যু, চিকিৎসায় ব্যয় ৩০ কোটি টাকা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্তৃক প্রশিক্ষণ সম্পন্ন ও মুরগির বাচ্চা বিতরণ যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা অসহ্য গরম থেকে বাঁচতে যা করবেন রায়পুরে ইয়াবাসহ বিএনপি নেতা শামীম গ্রেপ্তার কালিন্দী নদী পেরোতে গিয়ে গুলিবিদ্ধ দুইজন সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু জননেতা আসহাব উদ্দীন চৌধুরীর মমতাময়ী মায়ের মৃত্যুতে ফরিদ উদ্দিন চৌধুরীর গভীর শোক প্রকাশ

অমর একুশে বইমেলার ২৬তম দিনে নতুন বই এসেছে ২৪৬টি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2024 01:30:08 am

অমর একুশে বইমেলার ২৬তম দিনে কবিতা ৯৮,উপন্যাস ৩৪ ,গল্প ২৯ ,প্রবন্ধ ১৩ ও অন্যান্য ১৪ টিসহ নতুন বই এসেছে মোট ২৪৬টি।


২৭ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : আবুবকর সিদ্দিক এবং স্মরণ : আজিজুর রহমান আজিজ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে ফরিদ আহমদ দুলাল এবং কামরুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন মামুন মুস্তাফা, তৌহিদুল ইসলাম, মো. মনজুরুর রহমান এবং আনিস মুহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আসাদ মান্নান।


প্রাবন্ধিকদ্বয় বলেন, বাংলাদেশের স্বনামধন্য বহুমাত্রিক বহুদর্শী কবি-গীতিকার-ছড়াকার-গল্পকার-নাট্যকার-ঔপন্যাসিক আজিজুর রহমান আজিজ শিল্প-সাহিত্য- সংস্কৃতির সকল শাখায় সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন।


অন্যদিকে, বাংলা সাহিত্য জগতে কবি আবুবকর সিদ্দিক নানা কারণে গুরুত্বপূর্ণ এবং স্বাতন্ত্র্যম-িত একটি নাম। তিনি নিজেকে সাম্যবাদী চেতনার একজন লেখক হিসেবে শুধু প্রতিষ্ঠিতই করেননি, বরং জীবনাচারেও একজন সত্যাশ্রয়ী নির্লোভ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি ছিলেন একাধারে গুরুত্বপূর্ণ কবি এবং প্রভাববিস্তারী কথাসাহিত্যিক।


সভাপতির বক্তব্যে কবি আসাদ মান্নান বলেন, কবি ও সাহিত্যিক আজিজুর রহমান আজিজ এবং আবুবকর সিদ্দিক তাদের সৃজন প্রতিভা দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এ দুজন সাহিত্যিকের জীবন ও আদর্শ সম্পর্কে জানতে হলে তাদের সাহিত্যকর্ম অবশ্যই পাঠ করতে হবে।


লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক সরকার আবদুল মান্নান, কবি ইউসুফ রেজা, কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান এবং কথাসাহিত্যিক মোস্তফা তারিকুল আহসান।


বই-সংলাপ ও রিকশাচিত্র প্রদর্শন মঞ্চের আয়োজন মঞ্চে বিকেল ৫ টায় সাম্প্রতিক বাংলা কবিতা বিষয়ে বৈঠকে অংশগ্রহণ করেন সঞ্জীব পুরোহিত, তারেক রেজা, জাহিদ সোহাগ, আফরোজা সোমা, আহমেদ শিপলু, রাদ আহমদ এবং সৈয়দ জাহিদ হাসান। সঞ্চালনা করেন ফারহান ইশরাক ও খালিদ মারুফ।


বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মুহাম্মদ সামাদ, শামীম রেজা, রহীম শাহ, নভেরা হোসেন এবং ইমরান পরশ।


আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ম ম জুয়েল, আরিফ হাসান, আলম আরা জুঁই, খোদেজা বেগম। এছাড়া ছিল জয়দুল হোসেনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘সাহিত্য একাডেমি, ব্রাহ্মণবাড়িয়া’, মুশতাক আহমেদ লিটনের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘আমরা কুঁড়ি’ এবং শাহিনুর আল-আমীনের পরিচালনায় সংগঠন ‘সম্প্রীতি সংস্কৃতি বন্ধন’-এর পরিবেশনা।


এতে সংগীত পরিবেশন করেন শিল্পী মোস্তাক আহমেদ, বাউল আব্দুর রহমান, মো. আরিফুর রহমান, আইয়ুব মোহাম্মদ খান, ফারহানা শিরিন, মো. রফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. আলী হোসাইন, মীর তারিকুল ইসলাম, সঞ্জয় কুমার দাস, ঈষিতা বড়ুয়া, মো. শাহীনুর ইসলাম, সাজ্জাদ হোসেন।


অমর একুশে বইমেলার আয়োজনের অংশ হিসেবে গুণীজন স্মৃতি পুরস্কার ২০২৪ এ কথাপ্রকাশ-কে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।


২০২৩ সালে প্রকাশিত বিষয় ও গুণমানসম্মত সর্বাধিক সংখ্যক বই প্রকাশের জন্য এ পুরষ্কার প্রদান করা হয়। ২০২৩ সালে প্রকাশিত গ্রন্থের মধ্যে শৈল্পিক ও গুণমান বিচারে সেরা বই বিভাগে মনজুর আহমদ রচিত একুশ শতকে বাংলাদেশ : শিক্ষার রূপান্তর গ্রন্থের জন্য প্রথমা প্রকাশন, মঈন আহমেদ রচিত যাত্রাতিহাস : বাংলার যাত্রাশিল্পের আদিঅন্ত গ্রন্থের জন্য ঐতিহ্য এবং আলমগীর সাত্তার রচিত কিলো ফ্লাইট প্রকাশের জন্য জার্নিম্যান বুকস-কে মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। ২০২৩ সালে প্রকাশিত শিশুতোষ বইয়ের মধ্য থেকে গুণমান বিচারে সর্বাধিক গ্রন্থ প্রকাশের জন্য ময়ূরপঙ্খি-কে রোকনুুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার প্রদান করা হলো।


এবছর অমর একুশে বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের মধ্য থেকে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে অন্যপ্রকাশ (প্যাভিলিয়ন), নিমফিয়া পাবলিকেশন (২-৪ ইউনিট), বেঙ্গল বুকস (১ ইউনিট)-কে শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার দেয়া হয়।


আগামী ২৯শে ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার শেষ দিনে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের পুরস্কার তুলে দেয়া হবে।


আরও খবর
6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

১০ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে


deshchitro-6a03222a0aebd-120526065050.webp
সর্বজনপ্রিয়তার ভ্রম

২২ দিন ১৭ ঘন্টা ০ মিনিট আগে


6a017d54ec768-110526125516.webp
‘যা খেতে মন চায়’ দিবস আজ, যেভাবে এর সূচনা

২৩ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-6a009cfae8894-100526085802.webp
মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

২৪ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-69e7514a86898-210426042826.webp
হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা

৪৩ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে




deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

৫৭ দিন ২৩ ঘন্টা ৩৫ মিনিট আগে