আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়া পালাখাল বাজারে ফার্মেসী ও মুদি দোকানে দুধুর্ষ চুরি

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল বাজারে ভাই ভাই ফার্মেসী ও জাকির ষ্টোরে দুধুর্ষ চুরি সংঘটিত হয়েছে। শনিবার রাতে ভাই ভাই ফার্মেসীর স্বত্তাধীকারী মো. জাকির হোসেনের ঔষধের দোকানের উত্তর অংশের টিনের চালা খুলে অজ্ঞাত চোরের দল এই চুরির ঘটনা ঘটায়। এসময় চোরচক্র জাকির হোসেনের মালিকানাধীন ভাই ভাই ফার্মেসীর মূল্যবান ঔষধের কার্টুন, দামি ঔষধের বক্সসহ প্রায় ৫ লক্ষ টাকার ঔষধ নিয়ে যায়।

এছাড়া জাকির ষ্টোরের পরিচালক আলী আজমের মুদি ও মনোহরি দোকানের মূল্যবান এলাইস মশলা, গুড়ো দুধ, নগদ ১ লক্ষ ২৭ হাজারসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে ফার্মেসী ও মুদি দোকানের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে বলে জাকির হোসেন ও আলী আজম জানান। এছাড়া প্রায় বছর খানেক পূর্বেও জাকির ষ্টোরের আলী আজমের দোকানে চুরি সংঘটিত হয়েছিল। বর্তমানে পুনরায় চুরির ঘটনায় আলী আজম আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনার খবর পেয়ে রবিবার সকালে পালাখাল বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং চোরদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তারা।

Tag
আরও খবর