ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

ইউক্রেন যুদ্ধের প্রধান উসকানিদাতা যুক্তরাষ্ট্র : চীন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-08-2022 12:43:02 pm

সংগৃহীত ছবি


আন্তর্জাতিক ডেস্ক : 


যুক্তরাষ্ট্রকে ইউক্রেন যুদ্ধের প্রধান উসকানিদাতা বলে উল্লেখ করেছেন রাশিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝং হানহুই। তিনি অভিযোগ করে বলেন, মস্কোকে শেষ করে দিতে চায় ওয়াশিংটন। রুশ সংবাদমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।


আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মস্কোর পরিবর্তে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত করার জন্য ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে রাশিয়াকে কোণঠাসা করে দিয়েছে।


ঝং আরও বলেন, ইউক্রেন সংকটের উস্কানিদাতা এবং সূচনাকারী ওয়াশিংটন একদিকে ইউক্রেনে অস্ত্র ও সৈন্য পাঠাচ্ছে অন্যদিকে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করছে মস্কোর ওপর।


তাদের চূড়ান্ত লক্ষ্যই হলো দীর্ঘমেয়াদি যুদ্ধ এবং কড়া নিষেধাজ্ঞার মধ্য দিয়ে রাশিয়াকে পরিশ্রান্ত ও নিঃশেষ করে ফেলা।


তিনি আরও বলেন, চীন-রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সর্বোত্তম সময়ে প্রবেশ করেছে। তাদের পারস্পরিক আস্থা, যোগাযোগ, কৌশলগত গুরুত্ব সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে।


গত ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে দুই প্রতিপক্ষ তাদের সম্পর্কের কোনো সীমা নেই বলে জানান দেয় বিশ্ববাসীকে।


ঝং তার বক্তব্যে তাদের এই মিত্র রাষ্ট্রের পক্ষে তার বক্তব্য তুলে ধরে। এ ছাড়া গত সপ্তাহে চীনের অংশ বলে দাবি করা তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পেলোসির সফরের নিন্দা করেন।


তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং তাইওয়ানে একই কৌশল প্রয়োগ করার চেষ্টা করছে। এতে করে তারা স্নায়ু যুদ্ধের মানসিকতা পুনরুজ্জীবিত করার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা ও সংঘর্ষ বাড়িয়ে চীন ও রাশিয়াকে জব্দ করতে চাইছে।

Tag
আরও খবর