ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

সিরিজ হারের বেদনা নিয়ে দেশে ফিরেছেন তামিমরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-08-2022 02:40:43 pm

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক :


জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারের বেদনা বুকে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। 


শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তামিম ইকবালের দল।


বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমিরেটসের ফ্লাইটে করে দেশে এসেছেন ক্রিকেটাররা।


এবারের জিম্বাবুয়ে সফর একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে হেরে যায় টাইগাররা।


৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়।


দেশে ফেরার পর খুব বেশি বিশ্রামের ফুরসত মিলবে না টিম বাংলাদেশের। ক’দিন পরই শুরু হয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩১ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে