ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

এমবাপ্পের জোড়া গোলে সবার আগে ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-11-2022 06:24:08 pm

টানা দুই ম্যাচে জয় নিয়ে ফ্রান্স দ্বিতীয় রাউন্ডে উঠে এলো। চলতি বিশ্বকাপে সবার আগে এই কৃতিত্বের মালিক হলো বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারালো ডেনমার্ককে। জয়ের নায়ক কিলিয়েন এমবাপ্পে। কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি তিন গোলের মালিক এখন ফ্রান্সের এই ফরোয়ার্ড। 


দুই ম্যাচে এক হার এবং এক জয় নিয়ে ডেনমার্কের পয়েন্ট ১। দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে জিততে হবে ডেনমার্ককে। 


প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ফ্রান্স একটা গোল হজম করেছে। ম্যাচের ৬১ মিনিটে এমবাপ্পের গোলে ম্যাচে লিড নেয় ফ্রান্স। কিন্তু গোলের সেই সুখ বেশি সময় ধরে উপভোগ করতে পারেনি তারা। ৬৮ মিনিটের সময় ক্রিসটেনশান কর্নার থেকে উড়ে আসা বলে গোল করে ম্যাচে সমতা আনেন। গোল হজম করার পর ফ্রান্স আক্রমণের বন্যা বইয়ে দেয়। গ্রিজম্যান, জিরুদ ও এমবাপ্পে- এই তিনজনে মিলে ডেনমার্কের ডিফেন্সকে ব্যতিব্যস্ত করে রাখেন। যেভাবে আক্রমণ হচ্ছিলো তাতে গোল হওয়াটা ছিলো সময়ের ব্যাপার। সেটাই করে দেখালেন এমবাপ্পে। ম্যাচের ৮৬ মিনিটের সময় ক্রসে ভেসে আসা বল ধরতে বিদ্যুৎগতিতে ডি বক্সে চলে আসেন এমবাপ্পে। গতিতে সঙ্গে থাকা মার্কারকে পেছনে ফেলেন তিনি। তবে বল একটু উপরের দিকে থাকায় উরু দিয়ে বল গোলপোস্টে ঠেলে দেন। এই গোলেই ফ্রান্স চলে গেল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে।


বয়স এখনো ২৪ হয়নি এমবাপ্পের। কিন্তু বিশ্বকাপে তার গোলের সংখ্যা ৭। তার আগে এই কৃতিত্ব দেখিয়েছিলেন একজনই- ব্রাজিলের পেলে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত এমবাপ্পের গোল ৩টি। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে এই ফরোয়ার্ড করেছিলেন ৪ গোল। 


আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৫ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে