সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

বড়লেখায় উপজেলা যুব সমাবেশ অনুষ্ঠিত

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বড়লেখা উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন-জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য এবং জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো: আমিনুল ইসলাম।


যুব সমাবেশে সভাপত্বি করেন উপজেলা যুব কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা মো: আলিম উদ্দিন। 


যুব কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: সাহেদুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- যুব কল্যাণ পরিষদের মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক এম এ মোহাইমিন, প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ, দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো: লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, বড়লেখা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফিজ জয়নাল আবেদীন প্রমুখ।


সমাবেশে মাওলানা আবু জাফর বেলাল, জমির হোসেন, আব্দুল আহাদসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশ শেষে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের ২০২৫-২৬ সেশনের জন্য মুহাম্মদ কামাল উদ্দিনকে বড়লেখা উপজেলা যুব কল্যাণ পরিষদের কার্যকরি কমিটির সভাপতি ও জুবায়ের আহমদ শিমুলকে সেক্রেটারি করে ৩৩ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে ৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি এবং পৌরসভা ও ইউনিয়নের আহ্বায়ক এবং সদস্য সচিব নির্বাচিত করা হয়। পরে বড়লেখা পৌর শহরে যুব কল্যাণ পরিষদের নতুন কমিটির সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিনের নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি বের করা হয়।

আরও খবর