কুতুবদিয়ায় ৩৩টি বসতঘর পুড়ে ছাই সৌদি আরবে ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী ৭২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা, টানা বৃষ্টির আভাস সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেয়েসহ বাবা নিহত, আহত ৩ মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার আবারও কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক লোহাগাড়া চরম্বায় মাদ্রাসা ভবন নির্মাণে অনুদান দিলেন “এরশাদ হোসেন” ‎মন্ত্রী মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের দোয়া মাহফিল ‎ নালিতাবাড়ীতে মাংসের দোকানে মোবাইল কোর্ট, তিন দোকানে ১৫ হাজার টাকা জরিমানা পীরগাছায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন জয়পুরহাটে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫ গোয়ালন্দে পদ্মা নদীতে গোসলে নেমে ৮ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে কেমিক্যাল যুক্ত কলা, রয়েছে স্বাস্থ্য ঝুকি। তিন দিন বন্ধ থাকবে হজ পোর্টাল ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইউরোপ থেকে ফেরত এলো ৩৫ বাংলাদেশি যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান নালিতাবাড়ীর কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন সরেজমিনে পরিদর্শন করলেন শেরপুরের ডিসি ফরিদা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে'

শ্রীপুরে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন


মাগুরার শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস দুলাল ও তার ছেলে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের দলীয় অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 



সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্যে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম বলেন, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল করিম দুলাল ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমাদের পরিবার নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা রাজনৈতিক পরিবার। আমার রাজনীতির বয়স ৪০ বছর। আমি শ্রীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন সদস্য। আমার ভাতিজা মুন্সি জাহাঙ্গীর হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং ভাতিজা মুন্সি ইয়াছিন আলী সোহেল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। আমরা রাজনৈতিক পরিবার হওয়ায় আমার প্রতিপক্ষের লোকজন আমাদের নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ আপনাদের আহ্বান জানিয়েছি। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



গতকাল আমাদের এখানে যে ষড়যন্ত্রমূলকভাবে কে বা কাহারা আমাদের বাড়ির পাশে একটি পরিত্যক্ত অস্ত্র রেখে আমার ভাই এবং ভাতিজাকে ফাঁসানো হয়েছে। আমরা সবসময় স্বচ্ছ রাজনীতি করি। স্বচ্ছ রাজনীতি করি বলে সবাই আমাদের চেনে। আমরা কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। এটাই তো আমাদের জন্য কাল হতে পারে। কমিটি হচ্ছে, আমার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন সময় আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে। আমি একটা কথাই বলতে চাই, যত ষড়যন্ত্র হোক এতে আমরা কখনোই ভীত নয়। রাজনীতি করতে গেলে বিভিন্ন সময় চক্রান্ত ও ষড়যন্ত্র হতে পারে। আমরা কখনোই এর কাছে মাথা নত করি না। উপজেলার ৮ ইউনিয়নের জনগন আমাদের পাশে আছে। আগামীতে যে কাউন্সিল হচ্ছে সে কাউন্সিলে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। আমার ভাইয়ের বয়স ৮০ বছর। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দুই বার হজ্ব করেছেন। যারা আমার এ ভাইটিকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় ফাঁসিয়েছে আমি তাদের বিচার কামনা করছি। সেই সাথে প্রশাসনকে সঠিক তদন্তের আহ্বান জানাচ্ছি। 


Tag
আরও খবর