প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

প্রশাসনের শীর্ষ চূড়ায় যশোরের নক্ষত্র: নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

যশোরের কৃতি সন্তান এবং প্রশাসনের অত্যন্ত দক্ষ ও মেধাবী কর্মকর্তা ড. নাসিমুল গনি এখন দেশের প্রশাসনের শীর্ষ অভিভাবক। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী প্রশাসনিক পুনর্গঠনে এটি সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ড. নাসিমুল গনির এই অর্জন যেন হার না মানা এক গল্পের নাম। বিসিএস ১৯৮২ ব্যাচের এই কর্মকর্তা মেধা তালিকায় ছিলেন ৬ষ্ঠ স্থানে। ২০০৯ থেকে দীর্ঘ সময় রাজনৈতিক কারণে ওএসডি থাকার পর ২০১৩ সালে তিনি অবসরে চলে যান। তবে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তাকে আবারও রাষ্ট্রসেবায় ফিরিয়ে আনে। অবসরের দীর্ঘ বিরতি কাটিয়ে প্রথমে রাষ্ট্রপতির কার্যালয় এবং পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালনের পর, এবার তিনি প্রশাসনের সর্বোচ্চ শিখরে আসীন হলেন।

১৯৮৩ সালে রাঙ্গামাটিতে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করা ড. নাসিমুল গনি তার ৪৩ বছরের ক্যারিয়ারে বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেছেন: জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে তিনি ছিলেন জনবান্ধব কর্মকর্তা। ১৯৯৫ সালে ইরাকের বাগদাদে বাংলাদেশ দূতাবাসে প্রথম সচিব (শ্রম) হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।তিনি স্পিকারের একান্ত সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং বিটিভির মহাপরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের পর, অন্তর্বর্তীকালীন সময়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই পদটি সামলাচ্ছিলেন। এখন সেই গুরুদায়িত্ব গ্রহণ করলেন যশোরের গৌরব ড. নাসিমুল গনি।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮৫ দিন ২০ ঘন্টা ৫৯ মিনিট আগে