প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

ডিআরএসের সংকট ঘোচাতে বড় পরিকল্পনার পথে হাঁটছে বিসিবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-02-2023 08:24:17 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক 


সচ্ছতার চেয়ে সংশয় বেশি থাকায় সেই এডিআরএস নিয়ে কম জল ঘোলা হয়নি। বিপিএলে তো অনেক বিদেশী প্রকাশ্যেই এই রিভিউ সিস্টেমের সমালোচনা করেছেন। দেশি কোচ-ক্রিকেটাররাও সমালোচনা করতে গিয়ে পেয়েছেন শাস্তি। বহুবার ভাবমূর্তি সংকটে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। অবশেষে প্রযুক্তিগত এই সংকট কাটিয়ে উঠতে চলেছে বিসিবি। তারা হাঁটছে বড় পরিকল্পনার পথে।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী (সুজন)। সেখানে তিনি জানান, ডিআরএস প্রাপ্যতা সঙ্কট মেটাতে কাজ করছে বোর্ড।


বিপিএল থেকে শুরু করে নিজেদের ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজে সব সময় সার্ভিস পেতে লম্বা চুক্তিতে যাওয়ার কথা বিসিবির।


ইংল্যান্ড সিরিজে ডিআরএস থাকবে কি না সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘ইংল্যান্ড সিরিজ থেকেই দেখা মিলবে প্রত্যাশিত ডিআরএসের।’


সেই সঙ্গে দেশের ঘরোয়া টুর্নামেন্ট বিশেষ করে বিপিএলের মতো আসরে ডিআরএসের প্রাপ্যতা নিশ্চিত করতে বড় পরিকল্পনার কথা জানিয়ে সুজন বলেনে, ‘ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে, অনেক বিষয় এসেছে। ডিআরএসটা হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা কম্পনেন্ট। এটা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু খেলা হতো, ক্রিকেটটা হতো। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো ডিআরএস ছাড়াই হয়েছে। একটা ধাপে গিয়ে যখন প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়, তখন ডিআরএসটা ব্যবহার করা হয়।


তখন আইসিসি থেকে, আইসিসির প্রতিযোগিতার জন্য অত্যাবশকীয় করে দিয়েছে। ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল, ডিআরএস নিশ্চিত করা।’


ডিআরএস নিয়ে বিসিবির এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘ডিআরএসটাকে আমাদের প্রোডাকশন টিমের হাতে দায়িত্ব দিযেছিলাম, এ জিনিসটা থেকে আমরা বেরিয়ে এসেছি।


আমরা দীর্ঘ সময়ের চুক্তিতে চলে যাচ্ছি, সরাসরি ডিআরএসকে যারা পরিচালনা করে, তাদের সঙ্গে। অন্তত আগামী ২০২৭ পর্যন্ত। আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক এবং যে ঘরোয়া লিগগুলো হবে সবগুলো ডিআরএসের সাপোর্টটা আমরা পাবো।’

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে