পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নাগেশ্বরীতে ঈদ পন্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে এবং টুগেদার মেকিং এ ডিফারেন্স (টিএসএডি) জার্সি (ইউকে) এর অর্থায়নে বুধবার বেলা ১১টায় হাসনাবাদ ইউনিয়নের কান্দুরারহাট এলাকায় ৬০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ৫ কেজি চাল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি মাংস, ১টি মিষ্টি কুমড়া, জিরা, গরম মশলা, হাফ কেজি চিনি ও এক প্যাকেট করে সেমাই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সভাপতি ফাতেমা বেগম, ভিউ সংস্থার নির্বাহী পরিচালক এনামুল হক, ইউপি সদস্য সোলায়মান আলীসহ অনেকে।
৫ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৪২ মিনিট আগে